রায়পুরায় সনাতনী সেবা পরিষদের শুভ উদ্বোধন

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় সনাতনী সেবা পরিষদের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পৌর এলাকার বটতলী হাটি মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সনাতনী সেবা পরিষদের উদ্বোধন করেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন (বকুল)।

সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. নারায়ণ চন্দ্র বণিক।

এ সময় কেন্দ্রীয় পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক সজল পাল চৌধুরী, মানিকগঞ্জ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মৃদুল কুমার সাহা, সনাতনী সেবা পরিষদ উদ্বোধনী অনুষ্ঠান আহ্বায়ক কমিটির আহ্বায়ক রতন চক্রবর্তী, রায়পুরা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপক দত্ত, সদস্য সচিব সবুজ নন্দী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কান্তি সাহা, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় পাল ও সাধারণ সম্পাদক রাজিব গোপ সহ সনাতনী সেবা পরিষদের নেতৃবৃন্দ এবং সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সনাতনী সম্প্রদায়ের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক উন্নয়নে সনাতনী সেবা পরিষদের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *